গিল্ড (Guild) বা সংঘ কীভাবে গড়ে উঠেছিল? গিল্ডের কাজগুলি কী কী ছিল?

উত্তর: গিল্ড গড়ে ওঠার প্রেক্ষাপট: প্রাচীন ভারতে কৃষির পাশাপাশি কারিগরি শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের খুব উন্নতি হয়। কারিগর এবং ব্যবসায়ীরা নিজেদের পেশার সুবিধা, কাঁচামাল সংগ্রহ এবং নিজেদের অধিকার রক্ষার জন্য একজোট হয়ে সমবায় বা সংগঠন তৈরি করে। একেই গিল্ড বা শ্রেণি বলা হতো।

গিল্ডের কাজগুলি হলো:
১)
 গুণমান ও দাম নির্ধারণ: কারিগরদের তৈরি জিনিসপত্রের গুণমান এবং তার সঠিক দাম ঠিক করা গিল্ডের অন্যতম প্রধান কাজ ছিল।
২)
 নিয়মকানুন তৈরি: গিল্ড নিজেদের সদস্যদের জন্য নির্দিষ্ট নিয়মকানুন বানাত, যা সবাইকে মেনে চলতে হতো।
৩)
 সদস্যদের সাহায্য: কোনো সদস্য বিপদে পড়লে বা আর্থিক সমস্যায় পড়লে গিল্ড তাকে সাহায্য করত।
৪)
 ব্যাঙ্কের কাজ: অনেক গিল্ড ব্যাঙ্কের মতো কাজ করত, অর্থাৎ সাধারণ মানুষের টাকা জমা রাখত এবং সেই টাকায় ব্যবসা করত।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال